Recent Posts

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, 4 January 2019

সংক্ষিপ্ত ইতিহাস:বিষ্ণুপদধাম/ Short History: Bishnupadham

প্রায় সাড়ে তিনশ বছর আগে কয়েকজন সন্ন্যাসী পরশ্তরাম তীর্থে যাচ্ছিলেন। একদিন ক্লান্ত দেহে মনু গঙ্গায় স্নান করে তাঁরা যখন একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছেলেন, সেই সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে একজন সন্ন্যাসী এই স্থানে শ্রীবিষ্ণুপদচিহ্ন বিরাজিত আছেন বলেস্বপ্নাদেশ পান এবং অদূরেই একটি পাথরে বিষ্ণুপদচিহ্ন মুদ্রিত আছে বলে নির্দেশ পান ।এই সন্ন্যাসী মনু নদীর তীরবর্তী একটি স্থানে শাস্ত্রবর্ণিত বিষ্ণুপদচিহ্ন খুঁজে পান ।তখন তিনি পরশ্তরামতীর্থে যাওয়ার বাসনা ত্যাগ করে, বিষ্ণুপদচিহ্ন প্রতিষ্ঠা করে,নিত্য পূজার ব্যবস্থা করেন । তারাপাশা গ্ৰামটি পাঁচগাঁওয়ের জমিদার সর্বানন্দ দাসের জমিদারির অন্তর্ভুক্ত। তাই জমিদার বিষ্ণুপদচিহ্নযুক্ত কৃষ্ণপাথরটি নিজবাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্ত্ত বল্হ শ্রমিকের সম্মিলিত চেষ্টায় প্রস্তরখণ্তটি সরানো সম্ভব হয়নি । জমিদার সর্বানন্দ দাস স্বয়ং এসে, বিষ্ণুপদচিহ্ন দর্শন করেন এবং তারাপাশা গ্ৰামেই মন্দির নির্মাণ করে সেবাপূজার সুষ্ঠু ব্যবস্থা করেন । শ্রীবিষ্ণুর সেবায়েত রুপে জমিদার ৭ কেদার ভূমি দান করে সমস্ত পূজার দায়দায়িত্ব গ্ৰহণ করায় সন্ন্যাসীরা চলে যান।তারপর থেকে পর্যায়ত্রুমে অনেক সেবায়েত নিযুক্ত করে দীর্ঘকাল যাবৎ সেবাকাজ চলতে থাকে ।  পরবর্তীকাল জমিদার কালীকিশোর দাশ মহাশয়ের সহযোগিতায় আব্দা নিবাসী পঞ্চরাম মিত্র ও কাজীরচক গ্ৰাম নিবাসী বলরাম দত্ত মহাশয়ের যৌথ চেষ্টায় বিষ্ণুপদ ধামে একটি ছোট মন্দির ও একটি নাটমন্দির প্রতিষ্ঠিত হয়। খনন করা হয় একটি পুকুর ও।সেই সময় কৃষ্ণদাস নামে জনৈক সজ্জন সেবায়েত প্রতিষ্ঠানটিকে সকলের কাছে পরিচিত করানোর আপ্রাণ চেষ্টা করেন। কৃষ্ণ দাসের পর রাধারমণ বৈষ্ণব সেবায়েতের দায়িত্ব পালন করেন। ১৩৭৪ বাংলায় ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্ৰামী ও জননতা নিকুঞ্জবিহারী গোস্বামী বিষ্ণু পদধাম দর্শন করতে আসন। তারই অনুপ্রেরণায় স্থানীয় ভক্তজনদের নিয়ে ধামের উন্নয়নের প্রচেষ্টা চলতে থাকে। স্থানীয়ভাবে পরিচালনা পরিষদ গঠিত হয়। আরম্ভ হয় উন্নয়নের অগ্ৰযাত্রা। ১৩৮৯ বাংলার ১৭ ফাল্গুন বিশ্ববরেণ্য বৈষ্ণবাচার্য ও দার্শনিক ড.মহানামব্রত ব্রক্ষচারী মহারাজ গৌর পরিক্রমা উপলক্ষ্যে  বিষ্ণুপদধামে শ্তভাগমন করেন ।তিনি দীর্ঘসময় ধরে বিষ্ণুপদ চিহ্ন পর্যবেক্ষণ করে, শাস্ত্রগ্ৰন্থাদিতে বর্ণিত বিষ্ণুপদ চিহ্নের সঙ্গে অপূর্ব সাদৃশ্য দেখতে পান এবং এটাই যথার্থ বিষ্ণুপদ চিহ্ন বলে ঘোষণা দেন। ১৩৯০ বাংলার জ্যৈষ্ঠসংক্রান্তি তারিখে শ্রীনিম্বার্ক আশ্রম, সিলেট থেকে লিখিত একপত্রে তিনি বলেন- শ্রীভূমি শ্রীহট্টস্থিত তারাপাশা গ্ৰামের বিষ্ণুপদ  চিহ্ন জয়যুক্ত হউক। বিষ্ণুপদধামে আয়োজিত বিশাল জনসভায় ড.মহানামব্রত ব্রক্ষচারী বলেন-অবিশ্বাসী মন লইয়া গিয়াছিলাম। ইতিহাস শ্তনিয়া ওশ্রীপদচিহ্নসংবলিত প্রস্তরকে প্রত্যক্ষ করিয়া মনে সুদূঢ় বিশ্বাস জন্মিল ইহাই শ্রীভগবানের পদচিহ্ন। তিনি আরো বলেন-গয়াতীর্থে শ্রীবিষ্ণুপাদপদ্ম দর্শনে ও পিণ্ডদান যে ফল হইবে এই পদচিহ্ন দর্শন স্পর্শন এবং এখানে পিণ্ডদান কার্যেও সেইফল লাভ হইবে ।

About three hundred years ago some monks were going to Parsartam. One day, after bathing in Manu Ganges in a tired body, when they rested under a tree, at that time, a sannyasin was swept away in this place, get a sapna, and instructed to have a bit of inscription printed on the stone. This monk finds the scripted Vishnupad at a place on the bank of Manu river. Then he wants to go to Parsuram Yaga, and bisnupadacihna founded, arrange regular worship. Tarapasha Gautam is included in the zamindari of Zamindar Sarwananda Das of Panchgaon. So the zamindar tried to take Vishnupadha-stained black tigers to his house, but it was not possible to remove the stone tablets for the collective efforts of Bolhah workers. Zamindar Sarananda Das himself came and visited Bishtupad, and made a proper arrangement for the construction of Tarapasha Gokhami temple. The sannyasins left the land of the zamindar 7 Kedar as the service of Shri Vishnu, and took away all the worshiping responsibilities. After serving many services in the periodicals, the service continues for a long time. Later, in collaboration with zamindar Kalikishore Das Mahesh, a small temple and a natmandir were established at Bishnupad Dham in collaboration with Ballaram Dutta Mahasaya of Pancharama Mitra of Abda Nivas and Balaram Dutt Mahasaya of Kavikarak Gormam. A pond is excavated. At the same time, a gentleman named Krishnadas strives to make the organization known to everyone. After Krishna Das, Radharamman served the Vaisnava service. In 1374, the anti-British freedom fighter and grandson Nikunj Bihari Goswami was seen visiting Bishnu Padham in Bengal. His inspiration led to the efforts of local devotees to develop Dham. The local governing council is formed locally. The launch is the development process. The 13th Falgun of 17th century, Vaishavacharya and Philosopher of Mahabharata, Mahanababrata Brahshakari Maharaj, participated in Bishnupadham, on the occasion of Gaur Parikrama. He observed bishopdharma signs for a long time and saw a strange similarity with the poem marked in the script, and declared that it is a true bishop. On 1390 Bengal's birth anniversary, he wrote a letter from Srinivarka Ashram, Sylhet. He said that the Vishnupad symbol of Tarapasha Gowram in the Shreebhumi Sri Hatta should be conquered. In a huge public meeting organized at Bishnupadham, Dr Mahanambrat said, "I went with an unbelieving mind. It is the footprint of Shri Govan, which is believed to have a strong faith in seeing the stone of the history of Scientia and Shrishna. He further said- The footprints that will be the result of Sree Vishnupadapadma philosophy in Gautam and Pindand will be touched by the footprint and here also the reward of the Pindanda will be rewarded.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages